মালদা

কানে হেডফোন দিয়ে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুল ছাত্র

কানে হেডফোন দিয়ে সাইকেল চালাতে গিয়ে লড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রথবাড়ী এলকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতর নাম ধৃতব্রত পান্ডে(১৭)। বাড়ি ইংরেজবাজার থানার বাচামারী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে, সোমবার দুই বন্ধু সাইকেল নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কানে হেডফোন লাগিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় জাতীয় সড়কে সাইকেল থেকে পরে যায় ধ্রবব্রত। পেছন থেকে শিলিগুড়ি গামী একটি লড়ি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রর। ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

        এবিষয়ে মৃতের আত্মীয় জানান, ধ্রতব্রতর পেট বাথ্যার জন্য তার এক বন্ধু সাইকেলে চেপে ওষুধ নিতে গিয়েছিল ৪২০ মোড়ে। কিন্তু সেখানে ওষুধের দোকান বন্ধ থাকায় তারা দুজনে বাড়ি ফিরছিল। ফেরার পথে রথবাড়ী ৩৪নম্বর জাতীয় সড়কে পরে যায় সে। তারপর একটি লড়ি তার মাথা পিসে দিয়ে পালিয়ে যায়। কানে হেডফোন থাকার কারনে গাড়ির হর্ন শুনতে পায়নি বলে এই দুর্ঘটনা বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/-_2EUpq1OkM